আজ রবিবার। ছুটির দিন। মামুন সকালে উঠে রান্নাঘরে খুব ব্যস্ত হয়ে পড়লো। কদিন ধরে মন চাইছে হাতে তৈরি করা গমের আটার রুটি খেতে। ইচ্ছার কথা অবশ্য স্ত্রী রাহেলাকে জানিয়েছিলো। কিন্তু ফল শুভ হয়নি। এ ধরনের আবদার সময় বুঝে করতে হয়। তবে সময় বোঝাও শক্ত ব্যাপার। ইদানীং রাহেলার মেজাজ সময়ে অসময়ে চড়া থাকে। বিশেষ কোনো কারণে আজ একটু বেশি চড়া। মামুন ব্যাপারটা আঁচ করতে পেরেও মুখ ফসকে বেরিয়ে গেল রুটির আবদার। মামুন ভাবছিলো এ তার কপালেরই দোষ, তা না হলে সামান্য একটা কথার জন্য এত কথা শুনতে হবে কেন! দুজনের মাঝে সেদিন শুরুটা হয়েছিলো এভাবে:br বুঝেছ রাহেলা, ছোটবেলায় মা ফ্রেশ গমের আটার রুটি বানাতো, তার স্বাদ ছিলো অপূর্ব। আজও মুখে লেগে আছে। আজও লেগে আছে। যাও, ভালো করে মুখ ধুয়ে ফেলো। না, আমি সেটা বলছি না, বলছি তার স্বাদের কথা। তোমার কাছে কোন্টা স্বাদের না, বলো দেখি?
| বইয়ের নাম | রাহেলার নতুন বাড়ি আমেরিকায় |
| লেখক | এম ইসলাম মাসুদ |
| প্রকাশনী | মুক্তচিন্তা |
| আইএসবিএন | 9789849059899 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 288 |
| সংস্করণ | 2nd Published, 2015 |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।