যিলহজ্জের আমল ডায়েরি
রামাদানের পর আমাদের জীবনে আরেকটি অসাধারণ ইবাদতের মৌসুম আসে, যিলহজ্জের প্রথম ১০ দিন। এই ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অথচ সত্যি বলতে, এই দিনগুলোর জন্য আমরা অনেকেই তেমন কোনো পরিকল্পনা করি না। দিনগুলো আসে, জগত সংসারের দায়িত্বের ভিড়ে কেটে যায় নিয়ামতে ভরপুর দিনগুলো। তারপর আফসোস হয়, “আরেকটু বুঝে শুনে আগালে হয়তো এই সময়টা আরও সুন্দরভাবে কাজে লাগাতে পারতাম!”
এই আফসোস দূর করতেই আসছে “যিলহজ্জের আমল ডায়েরি”। আপনার জন্যএকটি হৃদয়জাগানিয়া, বাস্তবসম্মত আমল-সঙ্গী! যা আপনাকে যিলহজ্জের প্রতিটি দিনকে পরিকল্পিত, অর্থবহ এবং আল্লাহমুখী করে তুলতে সাহায্য করবে, ইন শা আল্লাহ।
এই ডায়েরিতে থাকছে: দৈনিক আমল চেকলিস্ট, আত্মপর্যালোচনার প্রশ্ন, হৃদয়ছোঁয়া দুআ, যিকিরের পরিকল্পনা, ব্যস্ত মানুষদের জন্য সহজ রুটিন, হাজিদের জন্য করণীয়, যারা হজ্জে যাচ্ছেন না তাদের জন্য বিশেষ দিকনির্দেশনা, নারীদের বিশেষ অবস্থার আমল-আইডিয়া এবং আরও অনেক কিছু।
এটাকে শুধু একটা বই বললে ভুল হবে। এটি আপনার গোটা জীবনকেই বদলে দেওয়ার একটি বাস্তব পরিকল্পনা।
এটি আপনাকে শুধু ' কী কী আমল করব” এতোটুকু বলেই কাজ শেষ করছে না, বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে গুছিয়ে নিতে, আল্লাহর কাছে ফিরে আসতে, গুনাহ থেকে দূরে থাকতে এবং আগামী একটা বছরকে আরও সচেতনভাবে শুরু করতে সাহায্য করবে, ইন শা আল্লাহ।
তাই আজই বইটি সংগ্রহ করুন!
নিজের সাফল্যের জন্য ব্যবহার করুন। প্রিয়জনকে উপহার দিন। পরিবারের কাউকে অনুপ্রাণিত করুন।
কারণ কখনো কখনো একটি সুন্দর বই, একটি ছোট পরিকল্পনা, একটি আন্তরিক দুআই হয়তো মানুষের জীবনে অভাবনীয় ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে ইন শা আল্লাহ।
দরূদ পাঠের মজা
আমরা সবাই দরূদ পড়ি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি—এই ছোট্ট আমলটি কীভাবে জীবন বদলে দিতে পারে? কখনো কি খেয়াল করেছি, এতে কত ফজিলত ও উপকারিতা লুকিয়ে আছে?
একবার দরূদ পাঠে দশবার রহমত, দশটি গুনাহ মাফ, দশ ধাপ মর্যাদা বৃদ্ধি; ফেরেশতাদের দোয়া, এছাড়া ব্যক্তিজীবনের নানা উন্নতি, দোয়া কবুলের সহায়তা—আরও কত কিছু!
এসব কি আমাদের ভাবনায় আসে?
দরূদ পাঠের মাধ্যমে কেউ রাসূল ﷺ–এর সাথে সম্পর্ক গড়ে তোলে, কেউ আল্লাহর নৈকট্য লাভ করে। কেউ এতে শান্তি খুঁজে পায়, কেউ দুশ্চিন্তা থেকে মুক্তি পায়, কেউ-বা এই দরূদের মাধ্যমেই জীবনের নতুন পথ খুঁজে পায়।
অথচ, আমরা কেবল পড়েই যাই। কিন্তু দরূদের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত ও উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করি না।
এই বই আপনাকে থামাবে, ভাবাবে। এগুলো জানাবে। এছাড়া, প্রতিটি পৃষ্ঠায় মনে করিয়ে দেবে, এতদিন কেন এই বিষয়গুলো জানা হলো না? সাথে এগুলোও শেখাবে—কীভাবে দরূদকে জীবনের অংশ বানানো যায়, কীভাবে এই দরুদ পাঠের মাধ্যমে নবীজির সাথে সম্পর্ক তৈরি করা যায়, কীভাবে এই দরূদ পাঠের মাধ্যমে ব্যক্তি জীবনে উপকৃত হওয়া যায়।
এত কিছু জানতে এবং শিখতে হলে পড়তে হবে "দরূদ পাঠের মজা" বইটি।
কাবার আঙ্গিনার আশ্চর্য গল্প
আচ্ছা আপনি তো অনেক দোয়া কবুলের গল্প পড়েছেন, এমন গল্প কী পড়েছেন- যা দোয়া শেষ করতে না করতেই কবুল হয়ে যায়? এমন গল্প কী পড়েছেন- দোয়ার মাধ্যমে এমনভাবে সুস্থ হয়েছে যা দেখে স্বয়ং ডাক্তারও অবাক? এমনও গল্প কী পড়েছেন- যেখানে দোয়ার মাধ্যমে ০% চাকরির সম্ভাবনা থেকে ১০০% চাকরি হয়ে যায়?
এমনও গল্প কী পড়েছেন- যেখানে দোয়ার মাধ্যমে দীর্ঘদিন নিঃসন্তান মা সন্তানসম্ভবা হয়েছেন? এমনও গল্প কী পড়েছেন- যেখানে আল্লাহর কাছে মনে মনে কোনো খাবার চেয়েছে আর কিছু সময়ের ভিতরেই তা পেয়ে গেছে?
জ্বি বলছিলাম কাবার আঙ্গিনায় কাবার মালিকের মেহমানদের জীবনে ঘটে যাওয়া এসব আশ্চর্য আর বাস্তব অভিজ্ঞতায় সাজানো বইটির কথা "কাবার আঙ্গিনার আশ্চর্য গল্প"। এটি কেবল একটি সংকলন বই নয়; বরং নিরাশ হয়ে যাওয়া হৃদয়ের জন্য এক টুকরো আশার আলো। বই পড়ে হৃদয় বারবার বলে উঠবে- কবে আসবে আমার ডাক? কবে যাবো কবার আঙ্গিনায়? কবে সালাম পৌঁছে দিবো রওজা মোবারকের কিনারায় দাঁড়িয়ে?