রাজনীতির মানচিত্র মূলত একটি মৌলিক গ্রন্থ, যেখানে রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। মোট সাতটি অধ্যায় সম্বলিত বইটিতে মহাবিশ্ব, পৃথিবী, মানুষ, নিরাপত্তা, উন্নয়ন, জাতীয়তা, জাতি, দেশপ্রেম, রাষ্ট্র, নাগরিকতা, নৈতিকতা, আইন, মূল্যবোধ, সুশাসন, দলব্যবস্থা, বিপ্লব, অভ্যুত্থান এবং নেতৃত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একুশ শতকের রাজনীতির গতিপ্রকৃতিকে একাডেমিক বিভিন্ন বয়ান, তত্ত্ব ও পরিভাষার মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এই বইটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সহজবোধ্যতা। জটিল রাজনৈতিক বিষয়গুলো এই বইটিতে সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে। বইটির বিষয়বস্তুগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ।
বইটি রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক এবং ইতিহাসের ছাত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ মৌলিক বই। তাছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বইটি গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হিসেবে বেশ কার্যকরী হবে।