সাহিত্য-সাংস্কৃতিক সুদীর্ঘ সময়ের অভিজ্ঞতায় বহুমাত্রিক তিশটি আর্থসামাজিক ও রাজনৈতিক-সাংস্কৃতিক গবেষণাধর্মী প্রবন্ধের সমন্বয়ে স্থায়ীত্বশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সমৃদ্ধি প্রত্যাশা করেই সাজিয়েছেন রাজনৈতিক-সাংস্কৃতিক সমৃদ্ধির পথে-র সমৃদ্ধ নান্দনিক কলেবর।
রাজনৈতিক ব্যক্তিত্বের মাঝে গণতান্ত্রিত রাজনৈতিক আর সম্পদের যৌক্তিক সাম্য-সমাজতান্ত্রিক ন্যায়ভিত্তিক সুষম বণ্টন ব্যবস্থার চিন্তা-চেতনা ও কর্মের উপস্থিতি নিশ্চিতকরণে যেমনি কিছু প্রবন্ধ সংযুক্ত করা হয়েছে তেমনি দেশে গণতান্ত্রিক সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যেও কিছু প্রবন্ধের সংযুক্ত করা হয়েছে। একইভাবে কাঙ্ক্ষিতমাত্রায় দেশপ্রেম-দেশাত্মবোধ চেতনা সমৃদ্ধ সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্বগণকে গণমানুষের প্রতিনিধিত্বশীলতায় দেশ-সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাহিত্য রচনায় অভিজ্ঞ ও দক্ষ করে তোলার আশায় যেমনি কিছু প্রবন্ধ রচিত হয়েছে তেমনি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন আর প্রত্যাশাও তাঁকে কিছু প্রবন্ধের সংযুক্তিতে প্রলুব্ধ করেছে। একজন আদর্শিক রাজনৈতিক নেতা বা কর্মী তাঁর গণদায়িত্বের কথা, একজন সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজ-দেশ-রাষ্ট্রের কিংবা গণমানুষের কাছে দায়বদ্ধতার কথা এবং একজন বুদ্ধিজীবী-শিক্ষাবিদ-গবেষক তাঁর গণকল্যাণকর উন্নয়ন চিন্তার দায়-দায়িত্বের কথা যেমনি কখনো কোন অবস্থাতেই ভুলে যাবেন না তেমনি এদেশের প্রতিটি নাগরিকও ভুলে যাবেন না সুনাগরিক হিসেবে তাঁদের নাগরিক দায়িত্বের কথা।
এই গ্রন্থভূক্ত মোট ত্রিশটি বিচিত্র প্রবন্ধের অন্তর্নিহিত শুদ্ধতম চিন্তা-চেতনা, দেশাত্মবোধ-দেশপ্রেমের বিশ্বাসে গণমানুষের ভালোবাসার পথ ধরেই প্রতিষ্ঠিত হবে নিবিড় প্রত্যাশার কাঙ্ক্ষিত সুখি সমৃদ্ধ শান্তির স্বপ্নের সোনার বাংলাদেশ। এই মূল্যবান গ্রন্থটি পাঠান্তে রাজনীতিক ও আমলা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, সাহিত্যিক ও সাংবাদিক, সংগীত ও চিত্রশিল্পী, যাত্রা ও নাট্যশিল্পী, শিক্ষার্থী ও গবেষক প্রত্যেকেই কমবেশি উপকৃত হবেন এটুকু বিশ্বাসতো আমাদের আছেই।