বইটি বাংলার সামাজিক ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গার এক মূল্যবান দলিল। অবিভক্ত পাকিস্তানে ১৯৬২ সালে রাজশাহী শহরের অদূরে দারুশায় সাম্প্রদায়িকতার কারণে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, স্থানীয় জনমানুষের মনে তা আজও ভাস্বর। যদিও সমকালে এই সাম্প্রদায়িক দাঙ্গার আলোচনা কোথাও নেই। কিন্তু স্থানীয় সামাজিক ইতিহাস পুনর্গঠনের জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গার পূর্বাপর তথ্য উদ্ঘাটন ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে 'রাজশাহীর সাম্প্রদায়িক দাঙ্গা' অজানা কারণে অনুল্লেখিত। আমাদের ইতিহাসচর্চায় এ বিষয়টি নিয়ে নীরবতা লক্ষ করার মতো। যদিও সমাজে ঘটে যাওয়া ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় এসব ঘটনা আমাদের শিক্ষা দেয় এবং সম্ভাব্য করণীয় নির্ধারণে সহায়ক হয়। ঘটনা যতই নির্মম হোক না কেন, তা উদঘাটন ও প্রকাশ করা ভবিষ্যতের জন্যই গুরুত্বপূর্ণ। বিষয়টি শুধু এ ঘটনার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য।
| বইয়ের নাম | রাজশাহীর সাম্প্রদায়িক দাঙ্গা : দারুশার নির্মমতা |
| লেখক | সাদিকুর রহমান |
| প্রকাশনী | দ্যু প্রকাশন |
| আইএসবিএন | 9789849903413 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Revolution & Rebellion |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।