বিজ্ঞানের বিষয়কে গল্পের মাধ্যমে পাঠকদের কাছে উপস্থাপন করে যে ক-জন হাতেগোনা লেখক সবার দৃষতি আকর্ষণ করেছেন তাদের মধ্যে মরহুম মৃত্তিকা বিজ্ঞানী আনসার উদ্দিন আহমেদ অন্যতম। তৎকালীন সময়ে বিভিন্ন বিজ্ঞান সাময়িকী এবং সংবাদপত্রের পাতা তাঁর জ্ঞানগর্ভ লেখায় সমৃদ্ধ হয়ে উঠত। ছোটো-বড়ো সব বয়সের পাঠকের কাছেই তাঁর লেখা সমভাবে প্রশংসিত হয়েছে। খ্যাতিমান এই বিজ্ঞানীর বিজ্ঞান বিষয়ক একটি অপ্রকাশিত লেখা ‘বাইন মাছের গল্পও’ নিয়ে রাক্ষুসে গাছ বইটি দীর্ঘ ৪৮ বছর পর (প্রথম প্রকাশঃ ১৯৭৭, মুক্তধারা; দ্বিতীয় প্রকাশঃ একুশে বইমেলা ২০০৬, মা প্রকাশনী) পুনরায় পাঠকদের হাতে তুলে দিতে পারায় আমি আনন্দিত ও গর্বিত এই ভেবে যে লেখক হয়তো আজ আর আমাদের মাঝে নাই কিন্তু তাঁর লেখা আজও ছোট-বড়ো সব বয়সি পাঠকদের মনে সাড়া জাগাতে সক্ষম হবে। — প্রকাশক।