১৯৪৮ সাল। আর্মি থেকে নাগরিক জীবনে ফিরে এসে প্রথমেই ছোটখাটো একটি চাকরি জোগাড় করে নিশ্চিন্ত হলাম। এই চাকরি এখন থেকে আমার যোগক্ষেম বহন করবে। যোগক্ষেম হচ্ছে গীতার পরিভাষা- মানে অপ্রাপ্ত বস্তু পাওয়া এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করা। আমার ক্ষেত্রে সোজা অর্থ খাওয়া, পরা, বাড়িভাড়া ও হাতখরচ জুটিয়ে দেওয়া। তাহলে এখন আমাকে পায় কে! অর্থাভাবে যেসব বাসনা পূরণ হয়নি এবার একে একে তাদের পূর্ণ করব। ধর্মতলার মোড়ে জি সি লাহার দোকান আমার অনেকদিনের চেনা। মাইনে পেয়েই স্কেচ বই, কেন্ট পেপারের শিট, বেছে বেছে উইনসর নিউটনের জল রঙের কেক, সেবল-লোমের এক সেট তুলি, চিনে কালি, নেপালি কাগজ কিনে আনলাম। এইবার ছবির দিকে মন দেব।
| বইয়ের নাম | রং কাঁকর রামকিঙ্কর |
| লেখক | মণীন্দ্র গুপ্ত |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।