ফ্ল্যাপে লিখা কথা
কে বলে বাংলাদেশ হাসতে জানে না? কে বলে বাঙালি গম্ভীর? এই তো এখানে থাকছে দেশ সমাজ শাসক সময়কে নিয়ে রঙ্গ ব্যঙ্গ কৌতুক। আর এসব পাঠে আমাদের মলিন গম্ভীর আত্মম্ভর মুখেও ফুটে উঠছে হাসি। কখনও কখনও এই লেখা জোগাচ্ছে গভীর ভাবনারও থোরাক। হয়তো কখনও করে তুলছে বিষণ্নও।
এই রম্য ও বৈঠক রচনাগুলো আজও আনিসুল হকের সৃষ্টিশীলতার সবচেয়ে স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে বিবেচনা করেন অনেক পাঠকই। প্রিয় পাঠক, আনিসুল হকের পরিশীলিত রঙ্গ-ব্যঙ্গ- কৌতুকের এই বর্ণিল সমাবেশে আপনাকে স্বাগতম।