“রংপুর বিভাগ ইতিহাস ও প্রত্নসম্পদ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ইতিহাস ও প্রত্ন দুটো ধারণা কিন্তু উভয়েই এক মােড়কে নিম্পন্ন হয়েছে এ গ্রন্থে। এটি রংপুর ও দিনাজপুর অঞ্চলের স্থানিক বৈশিষ্ট্যে উৎকীর্ণ। প্রচুর তথ্য-উপাত্তসমেত গবেষক তুলে ধরেছেন বিস্তৃত জীবন ও জনপদের বিচিত্র উপকরণ। কী এ উপকরণ? পুরনাে স্থাপনা, নদ-নদী, স্থাপত্য, শিল্পকারুকার্য, মিনিয়েচার, রেপ্লিকা, শিলালিপিকা কী নেই- সবটুকু আহৃত করে লেখক সাজিয়েছেন এ গ্রন্থের প্রাণ-প্রতিমা। শ্রম শুধু নয়, শ্রমকে প্রতিষ্ঠা করতে এ রকম কাজে পুঙ্খানুপুঙ্খ সার্তে প্রয়ােজন। স্থানিক ইতিহাসে এর মর্ম অনুধাবনে লেখক পূর্ববর্তী গবেষক এবং পুরােধা চিন্তাশীলদের শরণাপন্ন হয়েছেন। পরে, নিজের স্বাতন্ত্র্য সনির্বন্ধ করেছেন। গ্রন্থটি একাধারে উৎসাহী ও সিরিয়াস পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ। হয়তাে এর পাঠক সংখ্যা সীমিত কিন্তু একাডেমিক পর্যায়ে সর্বস্তরের পরিচর্যা পাবে এটি, সন্দেহ নেই।