ড. মোঃ এনামুল হক ১৯৬৩ সালে ময়মনসিংহ জেলার সদর থানার রহমতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিজ ইউনিয়নস্থ খাগডহর স্কুল হতে ১৯৭৮ সালে এস.এস.সি, ১৯৮৩ সালে নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ হতে বি.এস.সি করেন এবং একই বছর ঢাকাস্থ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। অতঃপর ১৯৮৯ সাল হতে ঢাকাস্থ বি.জে, আর, আই. ১৯৯২ সাল হতে ময়মনসিংহস্থ বি. এফ, আর.ই এবং ১৯৯৪ সাল হতে বাকৃবিতে ডকুমেন্টেশন অফিসার হিসেবে যোগদানকরত ২০২০ সাল পর্যন্ত লাইব্রেরিয়ান ইন-চার্জ হিসেবে কর্মরত ছিলেন। চাকুরির পাশাপাশি ১৯৯৫ সাল হতে ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ময়মনসিংহে খণ্ডকালীন শিক্ষক হতে শুরু করে পর্যায়ক্রমে প্রভাষক, উপাধ্যক্ষ, প্রফেসর এবং পরিশেষে অধ্যক্ষ হিসেবে ২০২১ সালে দায়িত্ব সম্পন্ন করেন এবং একই সালে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জামালপুর প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদানকরত অদ্যাবধি কর্মরত।
| বইয়ের নাম | রাষ্ট্রদর্শণে শহীদ জিয়া |
| লেখক | ড. মো. ইমামুল হক |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 1st Edition |
| বিভাগ | Political Theory & Philosophy |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।