‘রাষ্ট্রভাষা-আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা’ গ্রন্থটিতে ইতিহাস-ঐহিত্য সন্ধানী ড. এম আবদুল আলীম ভাষা-আন্দোলনের ইতিহাসের অজানা অধ্যায় পাঠক ও গবেষকদের সামনে উন্মোচিত করেছেন। ইতোপূর্বে রচিত ভাষা-আন্দোলন বিষয়ক আর কোনো গ্রন্থে বিষয়টি এতো বিশদভাবে স্থান পায়নি। রাষ্ট্রভাষা-আন্দোলনের বিভিন্ন দলিলপত্র; যেমন-লিফলেট,পোস্টার,ইস্তেহার,পত্র-পত্রিকার সংবাদ,প্রতিবেদন,সম্পাদকীয়,প্রবন্ধ,চিঠি,কার্টুন,আলোকটিত্র প্রভৃতি থেকে তথ্য সংগৃহীত হয়েছে। এছাড়া এ-সংক্রান্ত ইতিহাসগ্রন্থ,স্মৃতিকথা,আত্মজীবনী,গোয়েন্দা প্রতিবেদন ও ডায়েরির তথ্য যেমন ব্যবহার করা হয়েছে; তেমনি সরকারি নথি,সাক্ষাৎকার,স্মৃতিচারণমূলক লেখা,কোষগ্রন্থ,অভিধান,অনলাইন পত্রিকা,ব্লগ প্রভৃতিতে প্রাপ্ত তথ্যও কাজে লাগানো হয়েছে। যতদূর সম্ভব রাষ্ট্রভাষা-আন্দোলনের ইতিহাসের অপূর্ণতা পূরণে প্রয়াস চালানো হয়েছে এ গ্রন্থে। গ্রন্থটি জাতীয় ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে পাঠক ও গবেষকদের চাহিদা পূরণে সক্ষম হবে।