"পশ্চিমা একাডেমিক জগতে হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিকতাকে অস্বীকারের ধারা তৈরি হয়েছে। তথাকথিত Revisionist School-এর পণ্ডিতরা দাবি করেছেন যে, মুহাম্মদ (সা.) কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব নন। তিনি মূলত এক মিথ।
সীরাত গবেষক ও ইতিহাসবিদ মুছা আল হাফিজ এই প্রচারণার বিপরীতে সাহিত্যিক, বৌদ্ধিক, ঐতিহাসিক ও তথ্যগত অভিযান পরিচালনা করেছেন।
পশ্চিমা বিদ্বিষ্টদের জবাব তার প্রবন্ধ ও প্রবন্ধ সংকলনে সুস্পষ্ট। তিনি প্রতিটি অনুমানের উৎসকে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। গবেষণাত্মক ও তথ্যসমৃদ্ধ জবাবের দ্বারা তিনি পশ্চিমা দাবির ভিত ও শাখা-প্রশাখাকে নস্যাৎ করেছেন।
এই গ্রন্থকে মুসলিম পাণ্ডিত্যের পক্ষ থেকে জবাবি সাহিত্যের সমসাময়িক নজির বলা যেতে পারে। এতে আছে অসাধারণ আর্গুমেন্টেটিভ স্ট্রাকচার।
বইটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মতাত্ত্বিক বিতর্কের গভীরে পাঠকদের নিয়ে যায়, যা বাঙালি পাঠক ও গবেষকদের জন্য বিশেষ এক প্রাপ্তি।
বইটি পাঠকদের শুধু তথ্য দেয় না, বরং সন্দেহ করা শুধু আলো দেখায় না, বরং নতুন দৃষ্টি খুলে দেয়। বইটি পাঠকদের নিয়ে যায় তথ্য ও তত্ত্বের এমন এক জগতে, যেখানে সত্য বিজয়ী হয়েছে।"