মসজিদে নববীর যে জায়গাটাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায আদায় করতেন, সেখান থেকে সামান্য কিছু দূরে বসে আছি আমি। ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে আছে মদীনার আকাশজুড়ে। সবুজ গম্বুজের সুবিমল দ্বীপ্তি নয়নাভিরাম করে রেখেছে মসজিদে নববীর চারপাশ। আকাশপানে মাথা উঁচিয়ে, মহাকালের অম্লান স্বাক্ষী হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে মসজিদে নববীর মিনারগুলো।