নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য দুটি জিনিষ রেখে গেছেন- কুরআন এবং সুন্নাহ। দুনিয়ার সামনে যতই তত্ত্ব মতবাদ আসুক না কেন তা যদি কুরআন ও হাদিসের মাপকাঠিতে উত্তির্ন হতে না পারে তবে তা হবে পরিত্যাজ্য।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর ওহির মাধ্যমে মক্কা ও মদিনায় কুরআন নাজিল হয়েছে চৌদ্দশ বছর আগে। কিন্তু এর প্রাসঙ্গিকতা লাভ করেছে সকল যুগ ব্যপি।নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহির ঐশি বাণী সমাজে ছড়িয়ে দিয়ে পৌত্তলিক পুজারীদের বিতারিত করে আল্লাহর একাত্ত্ববাদকে প্রতিষ্ঠা করেন।
বইয়ের মাধ্যমে ওহির জ্ঞানের বিকাশকে ছড়িয়ে দিয়ে সময়ের স্রোতকে পরিবর্তন করা যায়, গড়া যায় সভ্যতাকে।