সৃজন ও মননের যুগপৎ সম্মিলনে ঋদ্ধ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি ইসলাম সাইফুল । কবিতা তাঁর আত্মপ্রকাশের প্রধানতম অনুষঙ্গ। চার দশক যাবত কবিতা লিখছেন। সত্য ও সুন্দরের আজন্ম পূজারি এই কবির আছে সরল মন, উদার ও মানবিক দৃষ্টিভঙ্গি। তাঁর কবিতায়ও এসবের প্রতিফলন লক্ষণীয়। ভালোবাসা, সুন্দর ও সৌন্দর্য প্রকাশ তাঁর কবিতা। সহজ-সাবলীল ভাষায় কাব্যনির্মাণ তাঁকে করেছে বিশেষভাবে শনাক্তযোগ্য। সহজ কথা সহজ করেই বলার ভঙ্গী তাঁর প্রথম থেকেই করায়ত্ব। প্রেম, প্রকৃতি ও সমাজকে দেখেছেন ব্যক্তিচোখ দিয়ে আর জীবনের মাত্রাগুলোকে কবিতায় ধরেছেন ব্যক্তিমনের ভাষায় । রাত জাগা আঁখি কাব্যগ্রন্থ কবির অন্তর্বেদনার মধ্য দিয়ে লেখা। এ গ্রন্থের কবিতাগুলোর চিত্রকল্প, উপমা, ভাষা-সবকিছুতেই আবেগ। কারণ প্রেম-ভালোবাসাই মানুষের আদি অনুভূতি। ভালোবাসার ব্যাকুলতা নিয়েই সে জন্ম নেয়। গ্রন্থটি পাঠকপ্রিয় হবে-এই আমাদের আশা।