ভূমিকা
আমার এ গ্রন্থটি আসলে কোন গ্রন্থ নয়। এটি একটি “নিরীক্ষাধর্মী ব্যক্তিগত লেখক প্রকল্প” অর্থাৎ এ গ্রন্থে থুড়ি এই প্রকল্পে যে কটি লেখা আছে তা সবই নিরীক্ষাধর্মী।যেমন স্যার্টায়ার, সেমি স্যাটায়ার,রম্য, প্রায় সায়েন্স ফিকশন,সেমি ফিকশন, থ্রিলার(!), স্মৃতিচারণমূলক ইত্যাদি ইত্যাদি মোট কথা সব মেজাজের লেখাই আছে এখন কোন লাইনে লিখলে জাতি উপকৃত হবে!আদৌ উপকৃত হবে কিনা তারই একটা দিননির্দেশনা বলা যায়। এখন বিচারের তার পাঠকের কাছে তারা চাইলে পরীক্ষা নিরীক্ষা চলতে পারে না চাইরে আমার ‘পুরানা ওয়াদা’ তো আছেই মানে কার্টুনের কথা যদি বলছিলাম আরকি।আমার অবশ্য একটা সুবিধা আছে কেউ যদি বলে “এসব ছাই পাশ লেখার দরকার কি পড়ল আপনার? দেশেতো লেখকের অভাব নেই………….” সেক্ষেত্রে আমার উত্তর হবে “আমিতো লেখক না কার্টুনিস্ট………”ঐ মাঝে মধ্যে বিভিন্ন ম্যাগাজিনের ঈদ সংখ্যায় ফিল অব দি ব্ল্যাংকস রাইটার হিসেবে……..।” যাহোক পাঠক ও প্রকল্পটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করলেই খুশী হব।
বিনীত
আহসান হাবীব
১/৩ই ব্লক
লালমাটিয়া, ঢাকা।
সূচিপত্র
*অন্যরকম দেবদাস
*একজন মালেক সাহেব
*একটি চোরের গল্প
*প্রত্যাবর্তনের পালা
*আগন্তুক
*মেঘাত্যয়
*একা
*সোলায়মান সাহেবের ঘোড়ার গাড়ি
*রায়হানের পৃথিবী