বাংলা সমালোচনা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যকর্ম নিয়ে রচনার পরিমাণ নেহাত কম নয়। রবীন্দ্রগল্পের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য। ক্রমাগত চর্চার পরেও রবীন্দ্রনাথের সাহিত্যাকৃতির আবেদন পাঠক ও সমালোচকদের কাছে কিছুমাত্র হ্রাস পায়নি অদ্যাবধি। বাংলা তথা বিশ^সাহিত্যে রবীন্দ্রনাথ রচিত ছোটগল্পসমূহ এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। শিল্পগুণে বা বিষয় ভাবনায় রবীন্দ্র-ছোটগল্পের আবেদন সর্বজনীন ও কালোত্তীর্ণ। নির্মোহ ও অন্তর্দৃষ্টিজাত উপলব্ধির মাধ্যমে অবলোকনকৃত স্ব-কাল, স্বদেশ ও স্ব-সমাজ ও সমাজস্থ মনুষ্য-জীবন রবীন্দ্রনাথ যে পরম যতেœ ও মমতায় তুলে এনেছেন তাঁর গল্পে; এ গ্রন্থটিতে সেটি বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। এ চেষ্টার সফলতা বা ব্যর্থতা কতখানি?-তা বিচার করার ভার সদয় পাঠকের উপর অর্পণ করছি।