রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনায় অসুস্থ হলে ভিক্টোরিয়া ওকাম্পো তাঁর সেবায় নিজেকে উৎসর্গ করেন।
বিদায়ের সময় জাহাজের কেবিনে জোর করে বসিয়ে দেন এক চেয়ার-স্মৃতির আসন। রবীন্দ্রনাথ, তাঁকে নাম দেন ‘বিজয়া’। পরে প্যারিসে রবীন্দ্রনাথের চিত্রপ্রদর্শনী আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওকাম্পো।
পিকাসোর তুলির রেখায় নারী ছিল চিরন্তন অনুপ্রেরণা, অথচ বাস্তবের পটভূমিতে তারা ছিল ক্ষণস্থায়ী। আকাঙ্ক্ষার আগুনে জ্বলে উঠলেও, একসময় ফিকে হয়ে যেত। তাঁর শিল্প নারীর মানসিক জটিলতা, উচ্চাশা ও বেদনারই বিমূর্ত প্রতিচ্ছবি।
সাহিত্য ও শিল্প-জগতের এই দুই মহান মানুষকে নিয়ে লেখা ‘রবীন্দ্রনাথের বিজয়া ও পিকাসোর নারীরা’ বইটি