বাচ্চারা যাতে কারো সাহায্য ছাড়া নিজেরা নিজেরাই ইংরেজি ভাষা শিখে ফেলতে পারে সেজন্য আমরা এই বিশটি ছোট বই বের করলাম। বইগুলোতে আছে অনেক মজার মজার গল্প। বাচ্চারা যাতে গল্পগুলো সহজেই পড়তে পার সেজন্য গল্পগুলোর যেসব শব্দ তাদের কাছে কঠিন মনে হতে পারে সেগুলোর অর্থ ও উচ্চারণ তাদের পাশেপাশেই দিয়ে দিয়েছি। বইগুলো দেখে প্রথমে তাদের ভয় লাগতে পারে। মনে হতে পারে এত কঠিন ইংরেজি বই আমি কি পড়তে পারব? কিন্তু একটু চেষ্টা করলেই হবে। দেখুন কত সহজে এগুলো পড়তে পারছে তারা।