এই বইতে ব্যবহৃত চিহ্ন ও উচ্চারণ সম্বন্ধে কয়েকটি কথা মোটা অক্ষরে লেখা শব্দগুলোর অর্থ ও উচ্চারণ বন্ধনীর মধ্যে দেওয়া হয়েছে। ~ চিহ্নটির মাধ্যমে দীর্ঘ উচ্চারণ বোঝানো হয়েছে। [] বন্ধনীর মধ্যে বাক্যের বা বাক্যাংশের সম্পূর্ণ অর্থ দেওয়া হয়েছে। ব্রিটিশ উচ্চারণে শব্দের মধ্যে মধ্যে voor vowels a, e, i, o, u থাকলে তার পরবর্তী r-এর উচ্চারণ সাধারণত উহ্য থাকে। যেমন for (ফ~), father (ফা-দা)।