‘রেকর্ডস এবং আরকাইভস’ একটি ব্যতিক্রমধর্মী গবেষণাগ্রন্থ। বইটিতে বাঁধাই, মেরামত, পরিশোধন এবং সংরক্ষণের বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে। আরকাইভস নিয়ে অনেকের স্পষ্ট ধারণা নেই। এই বই সেই অভাব যেমন পূরণ করবে, তেমনি রেকর্ডস ও আরকাইভস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। এতদ্ব্যতীত বইটিতে রয়েছে লেখকের দীর্ঘ চাকরিজীবনের অভিজ্ঞতার বর্ণিল সমাবেশ।