৩১,৫৬৬,০০০ সেকেন্ডে এক বছর। আপনার বয়স কতো সেকেন্ড? ঘড়ি না থাকলে কেমন করে জানতাম এখন ক’টা বাজে। অবশ্য ঘড়ি না থাকলে এমন একটা প্রশ্নই তো সৃষ্টি হতো না।
বিলেতিরা জিজ্ঞেস করে, ডু ইউ হ্যাভ টাইম? তার মানে কিন্তু সময় আছে কিনা তা নয়, জানতে চাচ্ছে আপনার ঘড়িতে ক’টা বাজে।
আসলে চোখে আঙ্গুল দিয়ে কাউকে সভ্যতা কি দেখাতে চাইলে ঘড়িটা দেখানোই উত্তম। সভ্যতার শ্রেষ্ঠ আবিস্কার।
ঘড়ি নিয়ে লেখা রিস্টওয়াচ ও গ্র্যান্ডফাদার ক্লক ছোটদের ও বড়দের ভালো লাগবে, ভালো লাগতেই হবে।