“রিয়াদুস সালেহীন ১ম থেকে ৪র্থ খণ্ড” বইটির সম্পর্কে কিছু কথাঃ উলামায়ে কিরাম (রহ.) বলেন,ইসলামের হুকুম অনুযায়ী প্রত্যেক পাপ হতে তাওবা করা ওয়াজিব। পাপ যদি আল্লাহ্ ও দাসের মধ্যে হয় এবং তার সাথে কোন মানবের অধিকার জড়িত থাকে,তবে তা হতে তাওবা করার তিনটি শর্ত। প্রথম শর্ত : তাওবাকারীকে পাপের মূলােচ্ছেদ করতে হবে। দ্বিতীয় শর্ত : সে তার কৃত পাপের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। তৃতীয় শর্ত : তাকে পুনরায় পাপ না করার দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে? এ তিন শর্তের যে কোন একটি শর্ত পাওয়া না গেলে তাওবা বা অনুশােচনা শুদ্ধ হবে না। আর যদি অপর কোন ব্যক্তির সাথে পাপের কর্মটি সংশ্লিষ্ট থাকে,তবে শর্ত ৪টি। উপরােক্ত তিনটি শর্ত ছাড়া আরও একটি শর্ত রয়েছে। এ চতুর্থ শর্তটি হচ্ছে : তাওবাকারীকে অধিকারপ্রাপ্ত ব্যক্তির অধিকার আদায় করতে হবে। যদি কারাে ধন-সম্পদের অধিকার থাকে অথবা অনুরূপ কিছু থাকে,তবে তা তাকে ফেরত দিতে হবে। কোন অন্যায় দোষারােপ এবং এরূপ অপর কোন বিষয় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি হতে তার শাস্তি ভােগ করতে হবে অথবা তার কাছে ক্ষমা কামনা করতে হবে। গীবত বা পরচর্চার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি হতে মাফ চেয়ে নিতে হবে।