হিজরী সপ্তম শতাব্দীর বিখ্যাত মুহাদ্দিস ওসহীহ মুসলিমের শ্রেষ্ঠ ভাষ্যকার আল্লামা ইমাম নবভী (র.) রচিত ‘রিয়াজুসসালেহীন’ কিতাবটি হাদীস সংকলনের এক অনবদ্য গ্রন্থ। ইসলামের পঞ্চস্তম্ভসহলেনদেন, ক্রয়-বিক্রয় উঠাবসা, আহার-নিদ্রা, ভ্রমন ইত্যাদিসহ দৈনন্দিনমানবজীবনে সচরাচর ঘটে থাকে এমন সব বিষয়ের উপর প্রায় উনিশশ’ সহীহ হাদীসকেবিষয়ভিত্তিকভাবে স্থান দেওয়া হয়েছে এ বিখ্যাত গ্রন্থে। বিশ্বের অধিকাংশইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে এ গ্রন্থটি দীর্ঘদিন যাবৎ পাঠ্যতালিকারঅন্তর্ভুক্ত রয়েছে। যুগ যুগ ধরে আমাদের দেশেও তা পাঠ্য বই হিসেবে পঠিতহচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন- ১. কিতাবের সূচনালগ্নে হাদীসের- পরিভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সংযোজন। ২. সূচিপত্র সংযোজন। ৩. গুরুত্বপূর্ণ হাদীসের তাখরীজ ও প্রয়োজনীয় টীকা-টিপ্পনী সংযোজন।