সাজবে ফিলিস্তিন ফিরবে নবরূপে
আবার হাসবে ফিলিস্তিনের নারী শিশু যতো
ধ্বনিত মসজিদুল আকসায় আযান
সারি সারি পাখির কলতানে মুখরিত হবে
নির্বিচারে ঝড়বে না কোনো শিশুর প্রাণ।
বাগানে ফুটবে ফুল সুবাসিত হবে বায়ু
রবি-র উদয় হবে ভোমরের গুঞ্জনে
পথঘাট মুখরিত হবে নরনারীর পদচারণায়
সজীবতা আসবে ফিরে ফুলেল ঘ্রাণে।
কাশ ফুলে সজ্জিত হবে গাঁজার আশপাশ
শিশুরা খেলবে বিহঙ্গের মতো
কামানের গোলার শব্দে কারো ভাঙবে না ঘুম
গোলাপের পাপড়িতে শিশির বিন্দু শত।
আবার হাসবে শিশু মসজিদে স্কুলে কিংবা হাটে
একসাথে হেটে হেটে যাবে বহুদূর
ভাঙবে না অন্যায় অত্যাচারে হৃদয়ের পাঁজর
ফিরবে সোনালী শুভ্রতায় বিজয়ের সুর।
বিশ্ব অবাক চিত্তে তাকিয়ে দেখবে
নিশ্চিত সত্যের বিজয়ের ডাক
ইয়াহুদীর বেপরোয়া ভাঙচুর ঘটবে না আর
মুখরিত হবে পাখির মধুময় হাঁক।
ঘটবে হাসিমুখে প্রেমিকার দীর্ঘশ্বাস
অপরাধ মেনে নিয়ে থাকবে না চুপ
নির্বাক নাবিকের মতো বাইবে তরী বহুদূর
আবার সাজবে ফিলিস্তিন ফিরবে নবরূপ।