শিশু কিশোর মন গল্প-প্রিয়। গল্প ভালোবাসে। নাওয়াখাওয়া ভুলে দিনরাত ডুবে থাকে গল্পের ভেতর। বাজারে আজকাল প্রচুর গল্পের বই পাওয়া যায়। কিন্তু পরিতাপের বিষয় হলো, সেসব বইয়ের অধিকাংশই নিছক গল্প দিয়ে ঠাসা। নেই শিক্ষা, অনুপ্রেরণা এবং সমাজের বাস্তব চিত্রায়ণ। রক্তভেজা পাঞ্জাবি এক্ষেত্রে একদমই আলাদা—বলতে দ্বিধা নেই। এ বইয়ের গল্পগুলো শুধুই গল্প নয়। শিশু-কিশোরেরা এই বই থেকে শিখবে সততা, মানবতা, নৈতিকতা, সহানুভূতি আর বাস্তব জীবনের পাঠ। শিখবে, স্বপ্নকে কীভাবে প্রসারিত করতে হয়, জীবনযুদ্ধে কীভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয়—ইত্যাদি। এককথায় এই বই শিশু-কিশোরদের মেধা ও মনন জাগিয়ে তোলার পাশাপাশি ঝড় তুলবে তাদের মনোজগতে। পরিবর্তন আনবে তাদের চিন্তা ও আদর্শে। শেখাবে আদর্শ মানুষ হওয়ার সবক।
বইটি মূলত বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক ও মাসিক পত্রপত্রিকায় প্রকাশিত লেখকের নির্বাচিত গল্পগুলোর সংকলন। সেরা সেরা সব গল্প একত্রে এক মলাটে তুলে এনেছেন তিনি। আমরা আশাবাদী, 'রক্তভেজা পাঞ্জাবি' শিশু-কিশোরসহ ভালো লাগবে সব বয়েসী পাঠকেরই।