সেরা হোক এবারের রমাদান!
মহিমান্বিত মাহে রমাদান আমাদের দ্বারপ্রান্তে। অচিরেই আমরা প্রবেশ করতে যাচ্ছি বরকত, রহমত ও মাগফিরাতের এই মহামাসে—ইনশাআল্লাহ। এই পবিত্র সময়টিকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে ‘রমাদান প্ল্যানার’।
এই প্ল্যানারে রয়েছে এক মাসব্যাপী আত্মশুদ্ধি ও ইবাদতের গোছানো রোডম্যাপ। প্রতিদিনের অংশে পাবেন—
আজকের আয়াত
আজকের হাদিস
আজকের দুআ
আজকের উত্তম কাজ
আল্লাহর সুন্দর নাম মুখস্থ করার অংশ
সালাত ট্র্যাকার ও দৈনিক চেকলিস্ট
আপনার সময় ও সূচি অনুযায়ী খুব সহজেই প্রতিদিনের কাজগুলো ভাগ করে নিতে পারবেন।
ইনশাআল্লাহ, এই প্ল্যানারটি রমাদানকে করবে আরও অর্থবহ, মনোনিবেশী ও প্রোডাক্টিভ।