রমাযান মাস মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক অনন্য নিয়ামত এবং গুনাহ খাতার পাপ মোচনের সুবর্ণ সুযোগ। তবে সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া এই মাসের বরকত ও ফজিলত পূর্ণাঙ্গভাবে লাভ করা সম্ভব নয়। রমাযান মাসকে স্বাগত জানানো, সিয়ামের উদ্দেশ্য অনুধাবন এবং এই মাস সংশ্লিষ্ট দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় মাসআলা-মাসাইল অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে এই পুস্তিকাটিতে। রমাযান মাসকে অর্থবহ, বরকতময় ও মাসআলাগত ভুলত্রুটি থেকে মুক্ত রাখতে ‘রমাযানের প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ মাসআলা’ বইটি প্রতিটি মুসলিমের জন্য একটি অবশ্য পাঠ্য গাইডবুক।