রোবট মেয়েটি প্রতিদিন সকালে লিফটে চড়ে তার মা’র হাত ধরে স্কুলে যায়। রোবট মা হাঁটু গেড়ে তাঁর কপালটি তাঁর মেয়ের কপালে স্পর্শ করে। মেয়ের কপালে চুমো খায়। রোবটরা একে অপরকে এইভাবে বিদায় জানায়। মৌমি সেদিন নিচে গিয়েছিল মেইল চেক করতে। এই দৃশ্য দেখে মৌমির মনে প্রশ্ন জেগেছে রোবট মা কপালে চুমো খেয়ে মেয়ে রোবটকে বিদায় জানালো। তবে কোনো মানব মাকে কেন তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেতে দেখা যায় না? বিদায় সম্ভাষণে মানুষের মধ্যে হয়তো এই রীতি আগে মেনে চলা হতো। এখন আর মানা হয় না। মানব আচরণের সবকিছুই রোবটরা শিখে নেয়। সুন্দরভাবে অনুকরণ করে।