অমলকান্তি তিরিশ পেরোনো এক বেকার যুবক। পোশাকি নামে নয়, অশ্রু নামেই সে সবার কাছে পরিচিত। চারপাশের মানুষজন তাকে আধপাগল ভাবে। উদ্ভ্রান্ত, দিশেহারা অশ্রুর জীবনে কোনও আলোর ঠিকানা নেই। ক্ষোভে, রাগে সে চারপাশের মানুষকে বিদ্রুপ করে, ঠুকরে আনন্দ পায়। উচ্ছল তরুণী নাতাশা ও গ্রামের লড়াকু মেয়ে প্রমিতার সংস্পর্শে আসে সে, ক্রমশ জীবন জড়িয়ে যায় আরও অনেকের সঙ্গে। স্বাবলম্বী হবার পথে এগিয়ে যায় সে। ভালবাসা আসে, স্পর্শ রেখে হারিয়ে যায়, চলে যায় দূরে। অশ্রু অনুভব করে প্রেমের বাইরে বিস্তৃত জীবনের পরিধি। জীবন অজান্তেই বাঁক নেয় আলোর দিকে, উজ্জ্বল রোদের প্রান্তরে উত্তরণের সংকেত পায় অমলকান্তি ওরফে অশ্রু।
| বইয়ের নাম | রোদের দিকে |
| লেখক | সুমন মহান্তি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।