রোজা-রমজানের মাসায়েল’ বইটি শাইখ আহমাদ মুসা জিবরিলের লেকচার সিরিজ ‘Comprehensive Fiqh of Fasting’ থেকে অনূদিত। সিরিজটিতে ‘জাদুল-মুসতাকনি’ কিতাবের (যা মূলত আল-মুগনির একটি সংক্ষিপ্ত রূপ) সিয়াম অধ্যায়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয়েছে।
‘জাদুল মুসতাকনি’ কিতাবটি হাম্বলি মাজহাবের নির্ভরযোগ্য কিতাব। তবে শাইখ কেবল একটি মাজহাবের মাঝে তাঁর আলোচনা সীমাবদ্ধ রাখেননি। বরাবরের মতো তিনি পক্ষে-বিপক্ষের সব আলিমদের মত দলিলসহ আলোচনা করেছেন।
বইটিতে দৈনন্দিন জীবনের বাস্তব ঘনিষ্ঠ অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। ইন শা আল্লাহ সাধারণ পাঠক এবং ইলম-পিপাসুদের জন্য এটি দারুণ একটি উপহার হবে। আর যারা ইলম অর্জনে অমনোযোগী অথবা ফিকহ অধ্যয়ন করতে ভয় পান, তাদেরও উৎসাহিত করবে।
| বইয়ের নাম | রোজা রমজানের মাসায়েল |
| লেখক | শাইখ আহমাদ মুসা জিবরিল |
| প্রকাশনী | ইলহাম ILHAM |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | 1st edition 2025 |
| বিভাগ | Fasting, Ramadan, Taraweeh & Eid |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।