"রোকেয়া রচনাবলী" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
রােকেয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। তিনি ছিলেন স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধির অনুসারী এবং নারী স্বাধীনতায় বিশ্বাসী। ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি এই সাহিত্যিক ও সমাজ সংস্কারকের সাহিত্যকর্মে তাঁর চরিত্রের এসব মহৎ গুণাবলী বিধৃত রয়েছে। রােকেয়ার রচনায় পাওয়া যায় পর্দাপ্রথার নামে নারীর প্রতি সেকালের সমাজের কঠোর রক্ষণশীল আচরণ ও অসহিষ্ণুতার হৃদয়বিদারক চিত্র। নারীর শিক্ষা, সামাজিক মর্যাদা, কর্মসংস্থান ও আইনগত অধিকারের প্রতিও আলােকপাত করেছেন তিনি। এসব বিষয়ে তাঁর প্রগতিশীল ও জনকল্যাণমূলক বক্তব্য একালের পাঠককেও আলােড়িত করে। শুধু সাহিত্যিক হিসেবে নন, নারীশিক্ষা বিস্তারের আন্দোলনের নেত্রী হিসেবেও তিনি অনন্যা। তাই রােকেয়াচর্চার ধারা প্রবাহমান রাখার উদ্দেশ্যে বাংলা একাডেমি থেকে রােকেয়া রচনাবলীর পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হলাে। বর্তমান সংস্করণে সংকলিত হয়েছে রােকেয়ার দুইটি গদ্যগ্র হুমতিচূর (প্রথম খণ্ড ১৯০৪, দ্বিতীয় খণ্ড ১৯২২) ও অবরােধবাসিনী (১৯৩১), একটি উপন্যাস—পদ্মরাগ (১৯২৪) এবং একটি রূপকধর্মী ইংরেজি রচনা-Sultana's Drean (১৯০৮)। আরও সন্নিবেশিত হয়েছে তাঁর অগ্রন্থিত কবিতা, গল্প, প্রবন্ধ, রসরচনা ও চিঠিপত্র।