ফেরা। অন্ধকার থেকে আলোতে। পুরো হিজাজ-জুড়ে তেমনি এক সময় শুরু হয়ে যায় অন্ধকার থেকে আলোতে ফেরার উৎসব। সৃষ্টির সেরা মানুষটি এলেন প্রতিপালকের মহান বার্তা নিয়ে। তাঁর কর্মের সাথে এ বার্তা মিশে একাকার হলো। তৈরি হলো নতুন জীবনপ্রবাহ। নতুন অচেনা মুখ। মানসভূমি। সাহাবি-সঙ্গী। এভাবে তাঁর তেষট্টি বছরের জীবনস্রোতে আবিষ্ট হলো অযুত-লক্ষ মানুষ; যাদের হৃদয়ের আলোর রশ্মি সবখানে জায়গা করে নিল।<br /> দেড় হাজার বছর আগে, রাসুল সা.-এর সেই মহা আবির্ভাবে আলো আর তাপ দিগদিগন্তে দেশে-মহাদেশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ল। তাউহিদের সুরভি ও নবীজির মানবিক বোধ আজও অনির্বাণ। এ নিয়েই আবদুল আযীয আল আমানের ‘শুদ্ধতম’ নির্মাণ—রৌদ্রময় নিখিল
| বইয়ের নাম | রৌদ্রময় নিখিল (সিরাত সিরিজ-১) |
| লেখক | আবদুল আযীয আল আমান |
| প্রকাশনী | দারুল ইলম |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | Sirat of the Prophet (SAW) |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।