উইলিয়াম কেরী (১৭৬১-১৮৩৪ খ্রি.) তাঁর ৭২ বছর জীবনে এমন সব স্মরণীয় কাজ করেছেন যার জন্য সময়ের সীমানা পেরিয়ে আজো তাঁকে শ্রদ্ধার সাথে মনে করা হয়। তিনি ছিলেন একইসাথে একজন সফল মিশনারি, মহান সমাজ-সংস্কারক, অনুবাদক, বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।
উইলিয়াম কেরী’র সৃষ্টিশীলতার অনন্য নিদর্শন তাঁর রচিত গ্রন্থ ‘ইতিহাসমালা’ ও ‘কথোপকথন’। নিষ্ঠাবান গবেষক ড. ডেনিস দিলীপ দত্ত অত্যন্ত আন্তরিকতার সাথে ইতিহাসের ধুলো সরিয়ে বই দু’টি সম্পাদনা করে পাঠকের কাছে তুলে ধরেছেন। বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপ, ঢাকা; ‘ঋষি উইলিয়াম কেরী কথোপকথন ও ইতিহাসমালা’ শিরোনামে এ বইটি প্রকাশের যাবতীয় উদ্যোগ গ্রহণ করে একগুচ্ছ প্রশংসা অর্জন করেছে। মুক্তকণ্ঠে বলা যায় ‘ঋষি উইলিয়াম কেরী কথোপকথন ও ইতিহাসমালা’ সময়ের বিচারে এক নান্দনিক উপস্থাপনা।