প্রকৃতির এত রূপ রং লাবণ্য আর কোনো দেশে কি আছে? এমন তাপদগ্ধ গ্রীষ্ম, বাঁধনহারা বর্ষা, স্নিগ্ধ উজ্জ্বল শরৎ, মৌনমুখর হেমন্ত, ঘুমজড়ানো শীত পৃথিবীর আর কোথায় আছে? আমাদের গ্রীষ্ম যদি ফলের সম্ভার, বসন্ত তবে ফুলের, আমাদের বর্ষা যদি বিষণ্ণ, শরৎ তবে প্রসন্ন, আমাদের হেমন্ত যদি হলুদ, শীত তবে ধূসর। ষড়ঋতুর ভিন্ন ভিন্ন রং রূপ আমাদের প্রিয় স্বদেশভূমি বাংলাদেশকে দিয়েছে এই অনন্য ঐশ্বর্য'। এই বই বাংলাদেশের সেই ষড়ঋতুর সামগ্রিক পরিচিতি। এই বইতে ঋতুর রঙে আঁকা হয়েছে বাংলাদেশকে। এই বই শিশু-কিশোর পাঠকদের যেমন প্রকৃতিকে জানতে উৎসাহিত করবে, তেমনি উদ্বুদ্ধ করবে বাংলাদেশকে ভালোবাসতে। স্কুলের মধ্যম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে একটি সহায়ক পাঠ্য বই।