খণ্ড খণ্ড কিছু কাল্পনিক রূপায়ণ এ গল্পগ্রন্থ। কতিপয় দর্শন আর ভাবনার মিশেলে গল্পাকারে গ্রন্থ সমৃদ্ধ হয়েছে। সবগুলো আখ্যান লেখকের নিজস্ব খেয়ালের প্রতিফলন। মার্জিত ভাষায় প্রতিটি আখ্যানের শব্দ ও বাক্যশৈলীর সমাবেশ ঘটেছে বলা যায়। লেখক হিসেবে এটি প্রথম গল্পগ্রন্থ হলেও সময়ের প্রয়োজনে তিনি লিখছেন। বিভিন্ন পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিনে প্রকাশিত তাঁর লেখা পাঠকমহলে সমাদৃত। তাঁর কবিতা প্রশংসিত হয়েছে বিভিন্ন কাব্যাসরে। সম্মান জুটেছে কম নয়। সময়ের বিভিন্নমুখিতায় যা তিনি প্রত্যক্ষ করেছেন, তাঁর দৃষ্টি এড়ায়নি। সেই সঙ্গে ভাবের মিশেল, হার্দিক সুবাস সবকিছু রয়েছে প্রতিটি আখ্যানে, আলাদাভাবে। হাঁটি হাঁটি পা পা করে লেখালেখিতে যাঁর আবির্ভাব, তিনি গল্পকার জেসমিন আক্তার, তাঁর প্রথম প্রয়াস-রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে।