ইবলিস আসলে জিন, ফলে যে সব জিনেরা শয়তানের অনুসারী হয়েছে তাদের কাছ থেকেই মুমিনদের উপর আঘাত আসে। তবে মনে রাখা দরকার জিন বা ইবলিস সবাইকে ক্ষতি করতে পারেনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন যার আমল করলে কখনোই জিন ক্ষতি করতে পারবেনা ইনশাআল্লাহ।
যাদু বা বদনজরও আমাদের সমাজের একটা বড় সমস্যা। কাউকে ক্ষতি করার জন্য অনেকে যাদুর আশ্রয় গ্রহণ করে। কারো প্রতি হিংসা থাকলে মানুষ কুনজরে তাকায়। তারও একটা প্রভাব আমাদের শরীরে পড়ে।
এই পুস্তিকার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো, কিভাবে আমরা এই সব থেকে বেঁচে থাকতে পারি। এই সবের দ্বারা আক্রান্ত হলে কিভাবে আমরা বোঝতে পারি এবং কিভাবে চিকিৎসা করতে পারি, ইনশাআল্লাহ।
| বইয়ের নাম | রুক্বইয়্যাহ শরইয়্যাহ |
| লেখক | ড. আব্দুস সালাম আজাদী |
| প্রকাশনী | সকাল টিভি |
| ভাষা | আরবী, বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published 2022 |
| বিভাগ | Islamic Medicine & Health |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।