আকাশের চেয়ে বড় দর্শন হলো মানুষের মনের অভ্যন্তর। মানবমনের গতি-প্রকৃতি, বাঁকে বাঁকে প্রেম, বিরহ, বেদনা, দুঃখ দানা বেঁধে থাকে অস্থিরতায়। তেমনি নক্ষত্রপুঞ্জকে আলোকিত করার জন্য আকাশ নিজেকে নিকষ, কালো অন্ধকার করে রাখে। এই নশ্বর পৃথিবীতে কেউ কারো জায়গায় সুখী নয়।
এই কাব্যগ্রন্থ মানবমনের গতি-প্রকৃতির সাথে সাথে আধুনিক সভ্যতার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, জলবায়ু পরিবর্তন, সভ্যতার বিকাশ, সামাজিক বৈষম্য কবিতার ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে নান্দনিকভাবে, যা পাঠকের হৃদয় স্পর্শ করবে বলে বিশ্বাস।