রূপে তার মুগ্ধ হয়
আঁখি আলিয়া রুপি
কবিতা, চেতনায় উপাত শব্দের শৈল্পিক রূপ। যার রূপকার হলেন কবি। বাংলা (সমকালীন কাব্যধারায় যুক্ত হওয়া এক অনন্য নাম কবি আলিয়া রুপি। বহুমাত্রিক জীবনাচারে মূর্ত বিমূর্ত চিত্রের বিষয়াঙ্গিক, রং-বৈচিত্র্য, প্রকৃতি-বৈভব, বহুধা বিন্যাস আর বর্ণময় বিস্তৃতির বহতায় কবি দক্ষ হাতে নির্মাণ করেছেন কবিতার শরীর। অধুনা চিন্তা-শৈলীর সমন্বয়ে সার্থক চেষ্টা রেখেছেন কাব্যের ছত্রে ছত্রে। যেখানে জীবন-কাব্যের শিল্পিত সত্তা প্রাণবন্ত।
কবি অনেক আগে থেকে লিখছেন তা না। অন্তরে সবসময় কাব্যের রসদ নিয়ে কবির বিচরণ পৃথিবীর পথে। যার প্রতিফলন এই কাব্যগ্রন্থ। যেখানে প্রতিটি শ্লোকের বিপরীতে প্রতিটি শব্দ জীবন্ত। বর্ণনামূলক এই কাব্যের শব্দ গাঁধুনি, যেন ধ্বংস করে দেয় অপ্রেম, অচলায়তন। কবি তাঁর কাব্য ছত্রের পরতে পরতে পুলকিত করেছেন রহস্যকে। নিবেদন করেছেন নিজেকে আর তলিয়েছেন ভাব- সাগরে। শুধু নিজেই তা নয়, মধুময় প্রেমের রসে। সিক্ত করেছেন সারথি সঙ্গীদের। বাস্তবতা তাঁকে ভিন্ন অভিজ্ঞা দিলেও, যাপিত যন্ত্রণা ও বিরহ-ব্যথার অরিন্দম আবেগ এ কাব্যে স্পষ্ট। এ কাব্যের ভাব-ব্যঞ্জনা উদ্ভাসিত করে আগ্রহকে কিন্তু নিবৃত করে অপভাবকে। আশাকরি এ কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয়তা অর্জন করবে।