গল্পগুলো এই সময়ের। গল্পগুলো কষ্টের।
সমাজ-সংসার আর মানুষের বিচিত্র মন নিয়ে কাজ করেছেন গল্পকার। চন্দ্রশীলের শূল, বৈকুণ্ঠপুর, রূপনগরে আর গোলাপ ফোটে না, ঘাটিয়াল, ভগমানের হাত- গল্পগুলো ভাবাবে পাঠককে। রাজনৈতিক বাস্তবতা এবং অপ্রেমও উঠে এসেছে কিছু কিছু গল্পে। অলৌকিক ও অতিপ্রাকৃত গল্পগুলো টেনে নিয়ে যাবে অতীত স্মৃতি রোমন্থনে। কিছু কিছু গল্প অনেক জিজ্ঞাসার সামনে দাঁড় করিয়ে দেবে। রহস্যময়তাও কিছু গল্পকে প্রাণ দিয়েছে। দংশন ও কে-ভিন্ন স্বাদের গল্প। এক কথায় বলা চলে, এই গ্রন্থে নানা বিষয়-আশয় নিয়ে রচিত হয়েছে গল্প। বিচিত্র স্বাদে ভরা তেরোটি গল্প। আপনার পাঠক মনের ভাবনাকে মোচড় দেবে।
আসুন, গল্পের ভুবনে আপনাকে স্বাগত জানাই।