‘আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি’র মতো ‘কবিতা’ ও ‘গান’, ‘নায়ক’, ‘সোনার কিষান’, ‘পিয়াসা’, ‘কি আনন্দ’,
‘দুপুরবেলা মুরগী’, ‘ইয়াসমিন’- তালিকা আরো দীর্ঘ হবে- এমন কিছু গান এই ‘রূপপুর’-এর। ‘গত হন দৃশ্যগণ’, ‘বেগুনীফুল’ সিরিজ কবিতা ও গান, ‘বারোমাস্যা’, ‘আমি ও তুমি’র মতো ‘কবিতা’ এই ‘রূপপুর’ সংকলনের। আরো আছে। পাঠক বেছে নিবেন সেসব।
অস্তিত্ব, জীবন-মরণ, শিল্প, মাধ্যম- ইত্যাদির ধ্যান-ধারণা-চর্চা-প্রতিষ্ঠানের আইল-সীমানা ও কায়েমী জুলুমিয়াত মোকাবেলার এক যাত্রাকাহিনী এই ‘রূপপুর’ সংকলন।
খোদ সংবেদন ব্যবস্থা ও প্রক্রিয়ায় ঔপনিবেশিক-আধুনিকতার চাপ এবং ছাপের প্রকাশ যেমন, তেমনি এর নিগড় ভাঙার এক ধ্যান, ভাব-আলাপ ‘রূপপুর’ সংকলন। এই সংকলন তাই কালাকালিক গুরুত্ববহ।
মোস্তফা জামান
কবি, চিত্রকর, তাত্ত্বিক