প্রতিটি নারীর কাছে সবচেয়ে বড় সম্পত্তি হলো তার সৌন্দর্য। যা দিয়ে সে সব কিছুকে নিজের দিকে টেনে নিতে পারে। ইতিহাস থেকে জানা যায় নারী তার রূপ যৌবন আর সৌন্দর্যের ক্ষমতায় বড় বড় মুনি- ঋষিদের তপস্যাকেও ভঙ্গ করতে সমর্থ হয়েছে। তেমন সুন্দরীদের মধ্যে সবচেয়ে প্রথমে যার নাম মনে আসে সে হচ্ছে ঊর্বশী।
ঊর্বশীর রূপ-লাবণ্যের জগৎ জোড়া খ্যাতি ছিল। আজকের যুগে সে সব হলো কল্পনা। প্রকৃতির দান, প্রাকৃতিক উপাদান থেকে তৈরি নানা প্রসাধন সামগ্রী এবং সুস্বাস্থ্য এবং নারীর নিজস্ব শৈল্পিক ভাবনা সব মিলিয়ে সে তার রূপকে অন্যের কাছে সহজেই লোভনীয় করে তুলতে পারে। অপ্সরা হয়ে উঠতে পারে।
রূপ ও সৌন্দর্য যেমন যে কোন নারীর কাছে কাম্য, তেমনি এটাও মনে রাখা দরকার যে নারী ইচ্ছে করলেই সুন্দরী হয়ে উঠতে পারে না। এজন্য তার স্বাস্থ্য ও সৌন্দর্যের ব্যাপারে তাকে সচেতন হতে হবে। সৌন্দর্য ও স্বাস্থ্য এ দুটোকে পৃথক করে দেখলে চলে না।