বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি, জীবনানন্দ দাশ। বিস্ময়—রহস্যে মগ্ন পাঠককে নিয়ে চলেন আলোতে—অন্ধকারে। রূপসী বাংলা, কবির জনপ্রিয়তম কাব্যগ্রন্থ। জীবদ্দশায় যার একটি কবিতাও তিনি প্রকাশ করেননি। নির্বাচন করেছিলেন শুধু একটি প্রচ্ছদনাম, বাংলার ত্রস্ত নীলিমা। কবির ভাই অশোকানন্দ দাশের উদ্যোগে, গ্রন্থাকারে আবির্ভাব ১৯৫৭ সালে। সিগনেট প্রেসের প্রকাশনায়, সত্যজিৎ রায়ের প্রচ্ছদে।