আবিদুর রাহমান জীবনের শত দুঃখ-কষ্টের সাথে বসবাস করেও সারাজীবন কেবলি মানুষের জন্য খেটে গেছেন। জীবনের পলে পলে নিজেকে উৎসর্গ করেছেন প্রিয় দেশ ও স্বাধীনতাকামী সাধারণ মানুষের জন্যে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকারের অনৈতিক আচরণ ও ব্যর্থতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে হতে হয়েছে শেকড় ছাড়া। তবু প্রতিবাদ থামেনি। সত্য বলার জন্য এক মুহূর্তও নিজেকে বিরত রাখেননি। দেশের অভ্যন্তরে হত্যা গুম মামলায় অস্থির মানুষের কষ্টকথা ভাবতেই খরচ হয়েছে জীবনের অনেকটা সময়। কিন্তু এক সময় তার কোনো সন্ধান মিলে না। কোন তথ্য নেই স্ত্রী সন্তান ও নিজের সবচেয়ে প্রিয় ফেসবুক বন্ধু 'হোয়াইট হানি'র কাছেও। এভাবেই চলতে থাকে মর্মান্তিক পরিণতির এক হৃদয়বিদারক গল্প। পাঠকের অনুসন্ধানী চোখের তারা জ্বল জ্বল করে ওঠে ঘটনা প্রবাহ অন্মেষণের জন্যে। বর্তমান উপন্যাসটির পরতে পরতে রয়েছে বেদনার চিহ্ন, দ্রোহের ভাষা, প্রতিবাদের বিষম বিদ্রোহী কথামালা এবং প্রেমের প্রচণ্ড আবেগমাখা দৃশ্যাবলী, যা পাঠককে নিয়ে যাবে এক মোহগ্রস্ত সময়ের সাঁকোর ওপর। শাওন আসগর বহুমাত্রিক লেখক। তাঁর লেখার বিষয়বস্তু আঙ্গিক, লিখনরীতিতে তিনি সাবলীল গতির পরিচয় দিয়ে নিজেই নিজের বৃত্ত ভেঙ্গে সম্ভাবনাময় পথ তৈরি করেছেন। তাঁর লেখার পরিধি মানুষের কর্মময় জীবনের সাথে বোধেরও সম্পর্ক।
| বইয়ের নাম | সবকিছু বদলে যায় |
| লেখক | শাওন আসগর |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।