“সবুজ উদ্যোগের পিনাট বাটার—নিরাপদ, স্বাস্থ্যকর ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। সুস্বাদু এবং প্রাকৃতিক পিনাট বাটার, যা আপনার প্রতিদিনের খাবারে এনে দিবে নতুন স্বাদ ও পুষ্টি।”
উপাদান- চিনা বাদাম, ঘি ও পরিমাণ মত খাবার লবন।
সবুজ উদ্যোগের পিনাট বাটারে প্রচুর পরিমাণে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন E, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে, যা হৃদরোগ প্রতিরোধ, পেশী গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
সঠিক পরিমাণে খেলে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত ক্যালোরি এড়াতে পরিমিত পরিমাণে খাওয়াই শ্রেয়।
সতর্কতা: এখানে কোনো অতিরিক্ত তেল বা প্রিজারভেটিভ ব্যবহৃত হয়নি। তাই পিনাট বাটারের উপরে মাঝে মাঝে তেল ভেসে উঠতে পারে। এটা সম্পূর্ণ বাদামের তেল, যা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। আপনাকে শুধু মিশিয়ে ব্যবহার করতে হবে।