নাইস নূরের গল্প বেশ কৌতূহল উদ্দীপক। লেখিকা আমার ধারনায় বেশ বুদ্ধিমতী, তার লেখালেখির হাতটিও চমৎকার। এই লেখিকা নিয়মিত চর্চা করে গেলে অনেক দূর পর্যন্ত পৌছাতে পারবে এই বিশ্বাস আমার হয়েছে। তবে গল্প হোক যাইহোক ওর মধ্যে কিছু আনন্দের খোরাক থাকলে ভালো হয় যেন পড়া মাত্রই রচনাটি পাঠকের মনে দাগ কাটে। নবীন হলেও নাইস ইতোমধ্যে নিজের লেখনীর হাত পাকাপোক্ত করতে সচেষ্ট। সাহিত্য নিয়ে তার এই দূর্দমনীয় আগ্রহ আমাকে আশান্বিত করে তোলে। গদ্য ও নাট্য সাহিত্যে আশাকরি সে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে। আমার মনে হয় নাইস নূর লেখালেখির জগতে ঠিক মতো মনোনিবেশ করে পরিশ্রম করে