تسہیلِ اردو — সহজে উর্দু শিখি
আপনি কি উর্দু ভাষা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কায়েদা-কানুনসহ, অনুশীলনভিত্তিক পদ্ধতিতে শিখতে চান? তাহলে "تسہیلِ اردو — সহজে উর্দু শিখি" হতে পারে আপনার জন্য একটি কার্যকর সহায়ক গ্রন্থ।
ভারতীয় উপমহাদেশে তাফসির, হাদিস, ফিকহ ও ইসলামি গবেষণার বিপুল ভাণ্ডারের একটি বড় অংশ উর্দু ভাষায় রচিত। এ কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় আরবি ভাষার পাশাপাশি উর্দু ভাষাকেও পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন গবেষণামনস্ক আলেমের জন্য উর্দু ভাষার জ্ঞান আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু বাস্তবতা হলো, অনেক শিক্ষার্থী দীর্ঘদিন উর্দু পড়েও শুদ্ধভাবে বলতে বা লিখতে পারেন না। এর অন্যতম কারণ হলো ভাষাটিকে ব্যবহারিক ভাষা হিসেবে শেখার পর্যাপ্ত সুযোগ না পাওয়া। এই বাস্তবতাকে সামনে রেখে বইটিতে তাজকীর–তানীস, হরফে ইজাফত, کا–کی–کے-এর সঠিক ব্যবহার, সিফাত–মওসুফ, মুবতাদা–খবরের ব্যবহার , ফায়েলের আলামত "نے" ও মাফঊলের আলামত "کو" এর সঠিক ব্যবহার এবং ফেয়েলের ব্যবহারসহ ভাষার গুরুত্বপূর্ণ ব্যাকরণিক বিষয়গুলো সহজ ভাষায়, ধাপে ধাপে ও অনুশীলনভিত্তিক পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে।
বাক্যের উভয় প্রকার যথা جملہ اسمیہ ও جملہ فعلیہ-এর বিভিন্ন গঠন, ব্যবহার এবং প্রয়োগ বাস্তব উদাহরণ ও অনুশীলনের মাধ্যমে শেখানো হয়েছে। বইটি শুধু পড়ার জন্য নয়; বরং শুদ্ধভাবে উর্দু বলা, লেখা ও বোঝার দক্ষতা অর্জনের লক্ষ্যেই রচিত।
কিতাবের মৌলিক বৈশিষ্ট্যসমূহ
جامع
প্রয়োজনীয় বিষয়সমূহ একত্রে সংকলিত; আলাদা আলাদা বইয়ের প্রয়োজন হয় না।
مختصر
অপ্রয়োজনীয় দীর্ঘ আলোচনা পরিহার করে সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় বিষয় উপস্থাপন করা হয়েছে।
واضح
সহজ, প্রাঞ্জল ও স্পষ্ট ভাষায় ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
منظم
বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধাপে ধাপে সাজানো পাঠক্রম।
آسان
নতুন শিক্ষার্থীর জন্যও সহজবোধ্য ও আত্মস্থযোগ্য।
ذخیرۂ الفاظِ مستعملہ
দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক শব্দভাণ্ডারের সমৃদ্ধ সংকলন।
كافى تمرينات
পর্যাপ্ত অনুশীলন ও স্ব-অনুশীলনের দিকনির্দেশনা সংযোজন করা হয়েছে।
আরও যা রয়েছে
📩 درخواست (আবেদন)
✉️ خط (চিঠি)
🗣️ مکالمہ (সংলাপ)
🎤 خطبہ (বক্তৃতা)
💬 مقالہ (প্রবন্ধ)
🧩 محاورہ (প্রবাদ-প্রবচন) ইত্যাদি।
কোর্স ও স্বশিক্ষার জন্য উপযোগী
এই কিতাবটি প্রতিষ্ঠানভিত্তিক পাঠ্যক্রম, স্বশিক্ষা কিংবা স্বল্পমেয়াদি উর্দু কোর্স—সব ক্ষেত্রেই সমানভাবে উপযোগী।
ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করলে উর্দু ভাষার একটি দৃঢ় ভিত্তি তৈরি হবে, ব্যাকরণ ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাফসির, হাদিস, ফিকহসহ অন্যান্য উর্দু কিতাব অধ্যয়ন অনেক সহজ হয়ে যাবে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং আরও অনেক প্রতিষ্ঠান এটি কোর্স পরিচালনার জন্য গ্রহণ করেছে।
সারকথা
"تسہیلِ اردو — সহজে উর্দু শিখি"
শুধু একটি বই নয়; বরং উর্দু ভাষা শেখা, বলা, লেখা ও বোঝার জন্য একটি সুসংগঠিত, ব্যবহারিক ও পূর্ণাঙ্গ পথনির্দেশিকা। আপনি যদি উর্দু ভাষায় দক্ষতা অর্জন করতে চান এবং উর্দু ভাষায় রচিত ইসলামি জ্ঞানভাণ্ডার থেকে উপকৃত হতে চান, তবে এই গ্রন্থটি হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী।
| বইয়ের নাম | সহজে উর্দু শিখি |
| ভাষা | Bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 134 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | ইসলামি বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।