অনেক দিন আগে ইরান দেশে মহাকবি ফেরদৌসী জন্মগ্রহণ করেন। ফেরদৌসী কিন্তু তাঁর আসল নাম নয়, আসল নাম ছিল আবুল কাসেম। তাঁর কবিতা শুনে খুশী হয়ে গজনীর বাদশা সুলতান মাহমুদ ফেরদৌসী উপাধি দেন। ফেরদৌসী শব্দের অর্থ বেহেস্তী বা স্বর্গীয়। মহাকবি ফেরদৌসীর অমর সৃষ্টি শাহনামা।