* ভীরুদের তাদের মৃত্যুর পূর্বে বহু মৃত্যু ঘটে,কিন্তু সাহসিদের মৃত্যু ঘটে একবার। -শেক্সপিয়র সাহস হচ্ছে মনের সেই দৃঢ়তা,যার সাহায্যে বিপদের মুখােমুখি হওয়া যায়। সাহস থাকলে ঝুঁকি নিয়ে এবং নিজের প্রতি ও পারিপার্শ্বিক সবার প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করার মাধ্যমে সকল লক্ষ্যে পৌঁছানাে যায়। সাহসের সাথে সততার সাথে কাজ করুন। এই সাহসের সাথে কাজ করাটাই সুনাম ও সুখ্যাতি লাভের শ্রেষ্ঠ উপাদান। তর্ক আমাদের অনেক দূরে ঠেলে দেয়। তর্ক করার জ্ঞান দরকার,মনও দরকার তার চেয়ে বরং কাজে প্রমাণ করুন। আপনার কর্তৃত্ব বাড়বে।