by আনিস রায়হান
আন্তর্জাতিক পরিসরে গৃহীত নীতির স্বরূপ, বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা এবং এসব ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ রাজনীতির নীতি-কৌশলজনিত সংকটের পর্যালোচনা ও করণীয় এই বইয়ের মূল আলোচ্য। পাশাপাশি উঠে এসেছে বিশ্ব রাজনীতির নানা প্রসঙ্গ, বিশেষত পুঁজিবাদের সংকট বিষয়ক বিভিন্ন রচনাও। বইটির দ্বিতীয় ভাগের বিষয়বস্তু সেনা আমলাতন্ত্র, যা বরাবরই সংবেদনশীল হিসাবে বিবেচ্য এবং এমনকি এ ধরনের লেখা বামপন্থী মহলেও সীমিত। 'তা সত্ত্বেও লেখক সুনির্দিষ্টভাবে তার রচনায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনা আমলাতন্ত্রের রাজনৈতিক-অর্থনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের পর্যালোচনা তুলে ধরেছেন। এসব রচনা গণতান্ত্রিক রাজনীতির বিকাশের সংকট ও প্রতিবন্ধকতা সম্পর্কিত ঐতিহাসিক নানা উপাদানে পরিপূর্ণ।
| বইয়ের নাম | সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন (সপ্তম খণ্ড) |
| লেখক | আনিস রায়হান |
| প্রকাশনী | দ্যু প্রকাশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 284 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Political Critique & Column Collections |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।